লেটেস্ট নিউজ

দিল্লির নারীদের ২৫০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি কি স্রেফ নির্বাচনী জুমলা? বছর ঘুরলেও মেলেনি কানাকড়ি – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটের আগে দেওয়া বিজেপির বড় প্রতিশ্রুতি এখনও অধরা দিল্লিতে। গত বছর নির্বাচনী প্রচারে গেরুয়া শিবির এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন যে, ক্ষমতায় এলে দিল্লির মহিলাদের প্রতি মাসে ২৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। তবে এক বছর পেরিয়ে গেলেও সেই টাকা পাননি সাধারণ মহিলারা। এই নিয়ে এবার সরব হয়েছে বিরোধীরা। তাদের দাবি, ভোটের মুখে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেই বিজেপি এই ধরনের অবাস্তব প্রতিশ্রুতি দিয়েছিল, যা বাস্তবে রূপায়ণের কোনো সদিচ্ছাই তাদের নেই। সাধারণ মানুষের মধ্যে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই ঘোষণা কি শুধুই রাজনীতির ময়দানে টিকে থাকার এক কৌশল ছিল?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *