“উর্দু বলার জায়গায় যান” বাংলায় দাঁড়িয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ যোগীর
April 13, 2026

পশ্চিমবঙ্গে এক নির্বাচনী জনসভায় তৃণমূলের বিরুদ্ধে তোষণনীতির তীব্র অভিযোগ তুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে দাবি করে তিনি বাংলার মানুষের কাছে উন্নয়ন ও নিরাপত্তা সুনিশ্চিত করতে ডাবল ইঞ্জিন বিজেপি সরকার গঠনের আহ্বান জানান। পাশাপাশি বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ শানিয়ে তাঁর বার্তা, এই ধরণের রাজনীতি করলে উর্দু বলার জায়গায় চলে যাওয়া উচিত।
