মোথাবাড়ি কাণ্ডে বিস্ফোরক মোফাক্কেরুল, NIA-র হাতে কি বড় কোনো প্রমাণ?

মোথাবাড়ি কাণ্ডে বিস্ফোরক মোফাক্কেরুল, NIA-র হাতে কি বড় কোনো প্রমাণ?

মালদহের মোথাবাড়ি ও কালিয়াচক-২ ব্লকে সাতজন বিচারককে দীর্ঘক্ষণ আটকে রেখে নিগ্রহের ঘটনায় উত্তেজনা অব্যাহত রয়েছে। ভোটার তালিকা সংক্রান্ত অসন্তোষকে কেন্দ্র করে গত ১ এপ্রিল ঘটে যাওয়া এই ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তভার গ্রহণ করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ইতিমধ্যে বাগডোগরা বিমানবন্দর থেকে মামলার মূল অভিযুক্ত আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এনআইএ-র পক্ষ থেকে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানানো হয়েছে।

আদালতের শুনানিতে কেন্দ্রীয় সংস্থাটি দাবি করেছে, বিচারকদের ওপর এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এর পেছনে গভীর চক্রান্ত থাকতে পারে। ডিজিটাল তথ্য ও সাক্ষীদের বয়ানের ভিত্তিতে অভিযুক্তকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আদালতকে জানানো হয়েছে। অন্যদিকে, মোফাক্কেরুলের আইনজীবীর দাবি, তাঁর মক্কেল ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তিনি উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেছিলেন এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁকে ফাঁসানো হয়েছে। আদালত আগামী ১৭ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে এবং ততদিন অভিযুক্ত জেল হেফাজতেই থাকবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *