মালদহের প্রচারে তুফান তুললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী!

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রচারকে সামনে রেখে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বৃহস্পতিবার মালদা সফরে আসেন। তিনি মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার সমর্থনে আয়োজিত একটি জনসভায় যোগ দেন। দুপুর ৩টা নাগাদ সিঙাবাদ বাস স্ট্যান্ডে পৌঁছালে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা তাঁকে স্বাগত জানান। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আয়োজিত এই কর্মসূচিতে মানিক সাহা স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং নির্বাচনী প্রচার শুরু করেন।
জনসভায় ভাষণ দেওয়ার সময় ত্রিপুরার মুখ্যমন্ত্রী রাজ্যের বর্তমান পরিস্থিতির সমালোচনা করার পাশাপাশি নিজের রাজ্যের উন্নয়ন মডেলের বিষয়বস্তু তুলে ধরেন। তিনি অভিযোগ করেন যে, সরকারি উদাসীনতায় মালদা জেলা পিছিয়ে আছে এবং কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে। এই জনসভায় তিনি বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার সমর্থনে ভোট প্রার্থনা করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সীমান্তবর্তী জেলা মালদায় এই প্রচার বিজেপির একটি সুপরিকল্পিত নির্বাচনী কৌশল।
