শুভেন্দুর গড়ে অভিষেক, ৪ মে-র ফল নিয়ে দিলেন বড় ভবিষ্যদ্বাণী!

শুভেন্দুর গড়ে অভিষেক, ৪ মে-র ফল নিয়ে দিলেন বড় ভবিষ্যদ্বাণী!

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ও পটাশপুরে আয়োজিত জোড়া জনসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দলীয় প্রার্থীদের সমর্থনে আয়োজিত এই সভা থেকে অভিষেক দাবি করেন, আগামী ৪ মে ভোটের গণনার দিন দুপুর একটাই রবীন্দ্রসঙ্গীতের সুরে ‘ডিজে বাজবে’, যা বিরোধীদের পরাজয়ের ইঙ্গিত বলে তিনি উল্লেখ করেছেন।

পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মন্তব্য করতে গিয়ে অভিষেক বলেন, এই মাটি বশ্যতা মানে না। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জেলার ১৬টির মধ্যে ১৪টি বিধানসভা আসনে বিজেপির এগিয়ে থাকার বিষয়টি উল্লেখ করে তিনি তৃণমূলের হারানো জমি পুনরুদ্ধারের বার্তা দিয়েছেন। সেই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়েছেন, এবারের লড়াইয়ে তৃণমূল এক ইঞ্চি জমিও ছাড়বে না এবং যারা যে ভাষা বোঝেন, তাদের সেই ভাষাতেই জবাব দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *