ভবানীপুরে মুখ্যমন্ত্রীর প্রস্তাবকের বাড়িতে আচমকা আয়কর হানা!

ভবানীপুরে মুখ্যমন্ত্রীর প্রস্তাবকের বাড়িতে আচমকা আয়কর হানা!

কলকাতার ভবানীপুরসহ শহরের একাধিক জায়গায় শুক্রবার আচমকা তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্রীয় আয়কর দপ্তরের কর্মকর্তারা। এই অভিযানের তালিকায় রয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবক হিসেবে কাজ করা মিরাজ এবং তৃণমূলের প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই তৎপরতাকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

এই তল্লাশি অভিযানের পরিপ্রেক্ষিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের এক জনসভা থেকে বিজেপিকে নিশানা করে তিনি অভিযোগ করেন, জনগণের ভোটে জেতার ক্ষমতা নেই বলেই কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে তৃণমূল নেতা-নেত্রীদের হেনস্থা করা হচ্ছে। তিনি আরও দাবি করেন, বিজেপি নিজেরা কালো টাকার পাহাড় গড়ে রেখেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *