মদন মিত্রের প্রচারে ঝড় তুললেন পুত্রবধূ মেঘনা!

মদন মিত্রের প্রচারে ঝড় তুললেন পুত্রবধূ মেঘনা!

কামারহাটির তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্রের নির্বাচনী প্রচারের অন্যতম প্রধান সঙ্গী হয়ে উঠেছেন তাঁর পুত্রবধূ মেঘনা মিত্র। পেশায় কাউন্সিলর ও তৃণমূলের সক্রিয় কর্মী মেঘনা নিজের ওয়ার্ডে জনসংযোগের পাশাপাশি শ্বশুর মদন মিত্রের নির্বাচনী প্রচার এবং বিভিন্ন মেগা মিছিলে নিয়মিত অংশগ্রহণ করছেন। নির্বাচনের প্রতিটি পদক্ষেপে তিনি তাঁর শ্বশুরকে সবরকমভাবে সহযোগিতা করে চলেছেন।

সাম্প্রতিক সময়ে কামারহাটির অলিগলিতে অভিনেতা ও সাংসদ দেবের উপস্থিতিতে আয়োজিত প্রচার মিছিলগুলিতেও মদন মিত্রের পাশে দেখা গেছে তাঁর ছোট বৌমাকে। দলের হয়ে নিয়মিত প্রচারের মাঠ চষে বেড়াচ্ছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *