ইরানের পরমাণু রহস্য ঘিরে ট্রাম্পের এমন পরিকল্পনা কি বিশ্ব রাজনীতি ওলটপালট করে দেবে?

ইরানের পরমাণু রহস্য ঘিরে ট্রাম্পের এমন পরিকল্পনা কি বিশ্ব রাজনীতি ওলটপালট করে দেবে?

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ভাণ্ডার যুক্তরাষ্ট্রে নিয়ে আসার বিষয়ে নিজের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যারিজোনার ফিনিক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, ইরানের পরমাণু কেন্দ্রগুলো থেকে ইউরেনিয়াম সরাতে বিশ্বের সবচেয়ে বড় খননকারী যন্ত্র বা ‘মেগা এক্সক্যাভেটর’ ব্যবহার করা হবে। ট্রাম্পের দাবি, ইরানের সঙ্গেই যৌথ উদ্যোগে এই প্রক্রিয়া সম্পন্ন হবে এবং দ্রুতই সেই ইউরেনিয়াম মার্কিন ভূখণ্ডে পৌঁছাবে।

তবে ট্রাম্পের এই পরিকল্পনা সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাণ্ডার ইরান ছেড়ে অন্য কোথাও যাবে না। ওয়াশিংটনের দাবি, ইরান পরমাণু অস্ত্র তৈরির লক্ষ্যেই এই ইউরেনিয়াম মজুত করছে। এই টানাপড়েনের ফলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ট্রাম্পের বিশ্বাস, শেষ পর্যন্ত চাপ বা কূটনীতির মুখে ইরান তার শর্ত মেনে নিতে বাধ্য হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *