মহিলাদের জন্য বাম্পার উপহার, বছরে ৬টি এলপিজি সিলিন্ডার ও সোনা দিচ্ছে সরকার!

মহিলাদের জন্য বাম্পার উপহার, বছরে ৬টি এলপিজি সিলিন্ডার ও সোনা দিচ্ছে সরকার!

তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেটরি কাজ়াগম’ (টিভিকে) তাদের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে। ইস্তেহার অনুযায়ী, ক্ষমতায় এলে দলটি বেকার যুবক, মহিলা, প্রবীণ নাগরিক ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য মাসিক ভাতার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে মহিলাদের জন্য মাসে ২,৫০০ টাকা, স্নাতক বেকারদের ৪,০০০ টাকা এবং ডিপ্লোমাধারী বেকারদের ২,৫০০ টাকা ভাতার ঘোষণা করা হয়েছে। এছাড়া প্রবীণ নাগরিক, বিধবা ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য মাসে ৩,০০০ টাকা ভাতার প্রতিশ্রুতি দিয়েছে দলটি।

স্বাস্থ্য ও জীবনযাত্রার মানোন্নয়নে দলটি প্রত্যেক পরিবারকে ২০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ, বিনামূল্যে পানীয় জল, বছরে ৬টি এলপিজি সিলিন্ডার এবং ক্যান্সারের জন্য বিশেষ বিমা সুবিধা দেওয়ার অঙ্গীকার করেছে। পাশাপাশি বিনা সুদে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ সহায়তা, দুঃস্থ কনেকে ৪ গ্রাম সোনা ও রেশমি শাড়ি এবং সরকারি জমিতে আবাসনের পাট্টা প্রদানের কথা জানানো হয়েছে। এছাড়া অঙ্গনওয়াড়ি কর্মীদের ন্যূনতম ১৮ হাজার এবং সাফাই কর্মীদের ১০ হাজার টাকা বেতনের নিশ্চিত করার পাশাপাশি ২০৩৬ সালের মধ্যে রাজ্যের অর্থনীতিকে ১৩৯.২১ লক্ষ কোটি টাকায় উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে টিভিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *