উত্তরবঙ্গে বড় ধাক্কা খেল তৃণমূল, ভোটের ফলে কি চমক আনবে কেএসডিসি?

উত্তরবঙ্গে বড় ধাক্কা খেল তৃণমূল, ভোটের ফলে কি চমক আনবে কেএসডিসি?

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন এলো। দীর্ঘ আলোচনার পর কামাতাপুর সেলফ ডিসিশন কমিটি (KSDC) আসন্ন নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) সমর্থনের ঘোষণা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের ফলে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের চাপ বৃদ্ধি পেতে পারে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরের অন্তত ১০ থেকে ১২টি আসনে এই সমর্থনের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, যা ওই এলাকাগুলোতে বিজেপিকে নির্বাচনী লড়াইয়ে বাড়তি সুবিধা দেবে।

KSDC নেতৃত্বের অভিযোগ, বর্তমান শাসকদল কামতাপুরিদের আবেগ ও দাবি পূরণে ব্যর্থ হয়েছে। সংগঠনের মতে, দীর্ঘদিনের বঞ্চনা এবং ভাষা ও সংস্কৃতির স্বীকৃতির অভাবই এই সিদ্ধান্তের মূল কারণ। বিজেপি নেতৃত্বের কাছ থেকে কামতাপুরিদের সাংবিধানিক দাবি ও উন্নয়নের বিষয়ে ইতিবাচক আশ্বাস পাওয়ার পরেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস বিষয়টিকে বিজেপির ‘বিচ্ছিন্নতাবাদী’ রাজনীতির কৌশল বলে আখ্যা দিয়েছে এবং দাবি করেছে, রাজ্যের উন্নয়নের নিরিখে মানুষ ভোট দেবেন, কোনো সংগঠনের নির্দেশে নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *