বেলডাঙ্গা কাণ্ডে বড় স্বস্তি, তথ্য প্রমাণ দিতে ব্যর্থ NIA!

বেলডাঙ্গা কাণ্ডে বড় স্বস্তি, তথ্য প্রমাণ দিতে ব্যর্থ NIA!

বেলডাঙা সংঘর্ষের ঘটনায় ধৃতদের বিরুদ্ধে নির্ধারিত ৯০ দিনের আইনি সময়সীমার মধ্যে চার্জশিট দাখিল করতে ব্যর্থ হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তদন্তে দীর্ঘসূত্রতার কারণে এনআইএর বিশেষ আদালত শনিবার মামলার ৩৫ জন অভিযুক্তের মধ্যে ১৫ জনের জামিন মঞ্জুর করেছে। আদালত সূত্রে জানা গেছে, ১০ হাজার টাকার বন্ডের বিনিময়ে ধৃতদের এই জামিন দেওয়া হয়েছে, তবে জামিন পেলেও তাদের গতিবিধির ওপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

ইউএপিএ-এর মতো বিশেষ গুরুত্বের মামলায় ৯০ দিনের মধ্যে চার্জশিট পেশ করার আইনি বাধ্যবাধকতা থাকলেও তা পালনে এনআইএ ব্যর্থ হওয়ায় মামলার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। আইনজ্ঞদের মতে, নির্ধারিত সময়ে জোরালো প্রমাণ বা নথি পেশ করতে না পারায় তদন্তের গতিপ্রকৃতি দুর্বল হতে পারে। বাকি ২০ জন অভিযুক্তের ভবিষ্যৎ এবং মামলার পরবর্তী পদক্ষেপ প্রসঙ্গে এনআইএ কোনো উচ্চতর আইনি পদক্ষেপ গ্রহণ করে কি না, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *