সংসদে বড় ধাক্কা, খারিজ নারী সংরক্ষণ বিল!

সংসদে বড় ধাক্কা, খারিজ নারী সংরক্ষণ বিল!

সংসদের বিশেষ অধিবেশনে দীর্ঘ টানাপোড়েনের পর বহু প্রতীক্ষিত নারী সংরক্ষণ সংক্রান্ত ১৩১তম সংশোধনী বিল পাস হতে ব্যর্থ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় লোকসভায় ভোটাভুটির সময় বিলটি প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়। বিলের পক্ষে ২৯৮টি ভোট পড়লেও লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় স্পিকার ওম বিরলা বিলটি খারিজ ঘোষণা করেন। এই ভোটাভুটিতে বিলের বিপক্ষে ভোট পড়েছে ২৩০টি।

বিলটি নিয়ে আলোচনার শুরু থেকেই শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র সংঘাত দেখা দেয়। বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই বিলটিকে নারী ক্ষমতায়নের বদলে রাজনৈতিক কৌশল বলে উল্লেখ করেন, আর প্রিয়াঙ্কা গান্ধী ওবিসি সংরক্ষণহীনতা ও সীমানা পুনর্নির্ধারণের প্রক্রিয়ার সমালোচনা করেন। অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমানা পুনর্নির্ধারণের প্রশাসনিক প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছিলেন। তবে বিরোধীদের অনড় অবস্থানের কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বান সত্ত্বেও বিলটি পাস করা সম্ভব হয়নি এবং এর ফলে নারী সংরক্ষণের বিষয়টি আবারও অনিশ্চয়তার মুখে পড়ল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *