এসএসসিতে ৩ হাজারেরও বেশি শূন্যপদে বিশাল নিয়োগ!

এসএসসিতে ৩ হাজারেরও বেশি শূন্যপদে বিশাল নিয়োগ!

কেন্দ্রীয় সরকারি চাকরির সুযোগ নিয়ে এল স্টাফ সিলেকশন কমিশন (SSC)। ২০২৬ সালের ‘ফেজ ১৪’ বিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক ও দপ্তরে গ্রুপ-বি এবং গ্রুপ-সি পর্যায়ের মোট ৩,০০৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। প্রযুক্তিগত ও অকারিগরি উভয় ধরনের এই পদগুলোতে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক থেকে শুরু করে স্নাতক উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। মোট শূন্যপদের মধ্যে সাধারণ শ্রেণির জন্য ১,৫৩৪টি, ওবিসি-র জন্য ৬৬৭টি, তফশিলি জাতির জন্য ৩৪৬টি, তফশিলি উপজাতির জন্য ১৮৫টি এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া (EWS) শ্রেণির জন্য ২৭১টি পদ বরাদ্দ রয়েছে। বয়সসীমার ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় প্রযোজ্য হবে।

এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী প্রার্থীদের আগামী ৩ মে, ২০২৬ তারিখের মধ্যে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। নির্বাচন পদ্ধতি হিসেবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBE) অনুষ্ঠিত হবে, যা সম্ভাব্য জুন মাসে আয়োজিত হতে পারে। সাধারণ ও ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা নির্ধারিত থাকলেও মহিলা এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য কোনো ফি লাগবে না। কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় অর্জিত মেধার ভিত্তিতে চূড়ান্ত নির্বাচন করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *