ইন্টারনেটের অন্ধকার দুনিয়ায় ‘ধর্ষণ প্রশিক্ষণ স্কুল’! শিউরে ওঠার মতো তথ্য ফাঁস

ইন্টারনেটের অন্ধকার দুনিয়ায় ‘ধর্ষণ প্রশিক্ষণ স্কুল’! শিউরে ওঠার মতো তথ্য ফাঁস

সিএনএনের একটি দীর্ঘমেয়াদী তদন্তে ইন্টারনেটের আড়ালে গড়ে ওঠা এক ভয়ংকর অপরাধমূলক জগতের তথ্য বেরিয়ে এসেছে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে অপরাধীরা নারীদের ওপর যৌন নির্যাতনের ঘটনা সরাসরি (লাইভ) প্রচার করছে। ‘রেপ একাডেমি’ বা ‘ধর্ষণ প্রশিক্ষণ কেন্দ্র’ নামে পরিচিত এই সাইটগুলোতে নারীদের মাদক খাইয়ে অবশ করে নির্যাতনের নীল নকশা তৈরি করা হয় এবং তা প্রচার করে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, মাত্র গত ফেব্রুয়ারি মাসেই এই ওয়েবসাইটগুলোতে ৬ কোটির বেশি বার ভিজিট করা হয়েছে।

এই প্ল্যাটফর্মগুলোর আড়ালে ‘স্লিপ লিকুইড’ বা চেতনানাশক তরল বিক্রির একটি বড় অবৈধ বাজারও গড়ে উঠেছে। অপরাধীরা এনক্রিপ্টেড মেসেজিং এবং ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করায় তাদের শনাক্ত করা আন্তর্জাতিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একটি সাইট বন্ধ করা হলেও তা দ্রুত নতুন নামে ও রূপে পুনরায় আত্মপ্রকাশ করছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ডিজিটাল অপরাধ দমনে কঠোর সাইবার আইন প্রয়োগ এবং উন্নত প্রযুক্তিগত নজরদারি এখন সময়ের দাবি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *