বিপুল জনজোয়ার! পুনর্নির্বাচনে ৯০ শতাংশ ভোট পড়ল মগরাহাট ও ডায়মন্ড হারবারের ১৫ বুথে

বিপুল জনজোয়ার! পুনর্নির্বাচনে ৯০ শতাংশ ভোট পড়ল মগরাহাট ও ডায়মন্ড হারবারের ১৫ বুথে

রাজ্যের হাইভোল্টেজ নির্বাচনের ফল ঘোষণার মাত্র ৪৮ ঘণ্টা আগে দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে অনুষ্ঠিত হলো পুনর্নির্বাচন। শনিবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এই বুথগুলোতে ভোটদানের হার প্রায় ৯০ শতাংশ ছুঁয়ে ফেলেছে। নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৯ এপ্রিলের মূল পর্বের তুলনায় এই বুথগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বুথভিত্তিক পরিসংখ্যান

কমিশন সূত্রে খবর, মগরাহাট পশ্চিম এবং ডায়মন্ড হারবার—এই দুই বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে গড়ে বিপুল ভোট পড়েছে।

  • মগরাহাট পশ্চিম: এই কেন্দ্রের ১১টি বুথে পুনর্নির্বাচন হয়েছে। সেখানে গড় ভোটদানের হার দাঁড়িয়েছে ৮৯.২৯ শতাংশ।
  • ডায়মন্ড হারবার: এই কেন্দ্রের ৪টি বুথে ভোট দিয়েছেন ৯১.৭৭ শতাংশ ভোটার।

নিরাপত্তার কড়াকড়ি ও শান্তিপূর্ণ ভোট

শনিবার সকাল থেকেই এই ১৫টি বুথে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি ছিল। প্রতিটি বুথে সিসিটিভি এবং ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে দিল্লির নির্বাচন সদন থেকেও সরাসরি নজর রাখা হয়। গত ২৯ এপ্রিল এই বুথগুলোতে কারচুপি ও ছাপ্পা ভোটের অভিযোগ ওঠার পর কমিশন ভোট বাতিল করে পুনরায় নির্বাচনের ডাক দিয়েছিল। এদিনের প্রক্রিয়ায় বড় কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি, যা নির্বাচন কমিশনের জন্য অত্যন্ত স্বস্তির বিষয়।

গণনার অপেক্ষায় বাংলা

শনিবারের এই পুনর্নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পরেই ইভিএমগুলি সিল করে কড়া নিরাপত্তায় স্ট্রং রুমে নিয়ে যাওয়া হয়েছে। আগামীকাল, সোমবার অর্থাৎ ৪ মে রাজ্যের ২৯৩টি আসনের সাথে এই ১৫টি বুথের ভাগ্যও নির্ধারিত হবে। তবে ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল হওয়ায় এবং সেখানে ২১ মে পুনরায় ভোট ঘোষণার ফলে ওই একটি আসনের ফলাফল আপাতত স্থগিত থাকছে। মগরাহাট ও ডায়মন্ড হারবারের এই বিপুল ভোটদান জয়-পরাজয়ের ব্যবধানে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

প্রতিবেদক: স্বাধীন মানব দাস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *