এবার আসছে প্লাস্টিকের নোট: ছিঁড়বে না, ভিজবে না, বদলে যাবে টাকার ভবিষ্যৎ! – এবেলা

এবার আসছে প্লাস্টিকের নোট: ছিঁড়বে না, ভিজবে না, বদলে যাবে টাকার ভবিষ্যৎ! – এবেলা

এবেলা ডেস্কঃ

চিরকাল টিকে থাকবে ভারতের নতুন প্লাস্টিক নোট!

ভারতীয় মুদ্রা ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। দীর্ঘদিনের প্রচলিত তুলা ও কাগজের মিশ্রণে তৈরি নোটের পরিবর্তে এবার প্লাস্টিক বা পলিমার নোট প্রচলনের উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে ১০ ও ২০ টাকার নোট দিয়ে এই নতুন মুদ্রার যাত্রা শুরু হতে যাচ্ছে।

কেন এই পরিবর্তন এবং এর সুবিধা

বর্তমানে প্রচলিত কাগজের নোটের স্থায়িত্ব খুব কম। নিয়মিত ব্যবহারের ফলে এগুলো দ্রুত নোংরা হয়ে যায় এবং ছিঁড়ে নষ্ট হয়ে যায়। তথ্য অনুযায়ী, গত অর্থবছরেই প্রায় ২,৩৮০ কোটি অচল নোট রিজার্ভ ব্যাংককে বাজার থেকে তুলে নিতে হয়েছে। প্লাস্টিক বা পলিমার নোট ব্যবহারের ফলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই নোটগুলো ওয়াটারপ্রুফ বা জলরোধী হওয়ায় সহজে নষ্ট হয় না এবং সাধারণ কাগজের নোটের তুলনায় তিন থেকে চার গুণ বেশি দীর্ঘস্থায়ী হয়। নিরাপত্তার দিক থেকেও এই নোটগুলো অনেক উন্নত, কারণ এতে অত্যাধুনিক নিরাপত্তা ফিচার এবং স্বচ্ছ উইন্ডো ব্যবহার করা হবে, যা জাল নোট তৈরি করাকে প্রায় আসাম্ভব করে তুলবে।

প্রযুক্তিগত প্রস্তুতি ও বিশ্বমানের অভিজ্ঞতা

প্লাস্টিক নোট ব্যবহারের চিন্তা নতুন নয়, ২০১২ সালেই এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সে সময়কার প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। বর্তমানে প্রযুক্তির অভূতপূর্ব উন্নতির ফলে এটিএম মেশিনগুলোতে এই নতুন নোট শনাক্তকরণ ও গণনার উপযোগী করে তোলার কাজ সহজতর হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও এর ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে; বর্তমানে বিশ্বের প্রায় ৬০টি দেশে পলিমাৰ নোট সফলভাবে ব্যবহৃত হচ্ছে। রিজার্ভ ব্যাংকের এই পাইলট প্রজেক্ট সফল হলে ভারতের অর্থনীতিতে মুদ্রা ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *