বিরাট বনাম শুভমান, ট্রফির মহালড়াইতে আজ মুখোমুখি আরসিবি ও গুজরাত – এবেলা

বিরাট বনাম শুভমান, ট্রফির মহালড়াইতে আজ মুখোমুখি আরসিবি ও গুজরাত – এবেলা

এবেলা ডেস্কঃ

৭৩ ম্যাচের দীর্ঘ ও রোমাঞ্চকর পথ অতিক্রম করে আজ আইপিএলের মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাত টাইটান্স। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবাসরীয় রাতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবির সামনে ঘরের মাঠের দল গুজরাত। দুই দলই নিজেদের দ্বিতীয় আইপিএল খেতাব ঘরে তুলতে মরিয়া। প্রথম কোয়ালিফায়ারে আরসিবির কাছে বড় ব্যবধানে হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে টিকিট নিশ্চিত করেছে শুভমান গিলের দল। অন্যদিকে বিরাট কোহলির আরসিবি তাদের জয়ের ধারা বজায় রেখে ট্রফি ধরে রাখার লক্ষ্যে নামছে।

হেড টু হেড পরিসংখ্যান ও পিচ রিপোর্ট

দুই দলের পারস্পরিক লড়াইয়ের ইতিহাস অত্যন্ত হাড্ডাহাড্ডি। এযাবৎকাল আইপিএলে মোট ৯ বার মুখোমুখি হয়েছে এই দুই শক্তি। যার মধ্যে ৫ বার জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ৪ বার জিতেছে গুজরাত টাইটান্স। চলতি মরসুমে তিনবারের সাক্ষাতে দু’বার জিতেছে বেঙ্গালুরু। বিশেষ করে প্রথম কোয়ালিফায়ারে আরসিবির কাছে ৯২ রানে হারের ধাক্কা ভুলে আজ ঘরের মাঠে বদলা নিতে মুখিয়ে রয়েছে গুজরাত।

ফাইনালের জন্য নির্ধারিত উইকেটে লাল মাটির আধিক্য থাকায় এখানে ব্যাটাররা বাড়তি সুবিধা পাবেন। এই পিচে সমান বাউন্স থাকায় বল সুন্দরভাবে ব্যাটে আসবে এবং একটি হাই-স্কোরিং ম্যাচ দেখার সম্ভাবনা প্রবল। তবে শুরুর দিকে নতুন বলে পেসাররা কিছুটা সুবিধা পেতে পারেন। আমদাবাদের আবহাওয়া ক্রিকেটপ্রেমীদের জন্য স্বস্তির বার্তা দিচ্ছে, কারণ ম্যাচে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। সন্ধ্যার দিকে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, বিরাট কোহলি, ভেঙ্কটেশ আইয়ার, দেবদত্ত পাড়িক্কল, রজত পাটিদার, জিতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুনাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জ্যাকব ডাফি, জশ হেজলউড, রসিখ সালাম।

গুজরাত টাইটান্স, শুভমান গিল, সাই সুদর্শন, জশ বাটলার, নিশান্ত সিন্ধু, ওয়াশিংটন সুন্দর, জেসন হোল্ডার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আরশদ খান, কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *