NEET ২০২৬ কেলেঙ্কারি: প্রশ্ন ফাঁসের অভিযোগে মোদী সরকারের বিরুদ্ধে দেশজুড়ে ছাত্র আন্দোলনের ডাক কংগ্রেসের – এবেলা

NEET ২০২৬ কেলেঙ্কারি: প্রশ্ন ফাঁসের অভিযোগে মোদী সরকারের বিরুদ্ধে দেশজুড়ে ছাত্র আন্দোলনের ডাক কংগ্রেসের – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়াদিল্লি: নিট-ইউজি (NEET-UG) ২০২৬ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র চরম প্রশাসনিক গাফিলতির অভিযোগে এবার মোদী সরকারের বিরুদ্ধে অলআউট লড়াইয়ে নামছে কংগ্রেস। দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার প্রতিবাদে এবার দেশ জুড়ে ব্যাপক ছাত্র আন্দোলনের ডাক দিল হাত শিবির।

শনিবার দলের সাধারণ সম্পাদক কে. সি. বেণুগোপাল এক বড় ঘোষণা করে জানিয়েছেন, এই প্রশ্ন ফাঁস চক্রের পর্দাফাঁস করতে এবং পড়ুয়াদের সুবিচারের দাবিতে দেশের প্রতিটি প্রান্তে বিশাল প্রচারাভিযান ও জনসভা করা হবে। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও বড়সড় প্রচারের পাশাপাশি সরাসরি ছাত্রছাত্রী ও তাঁদের অভিভাবকদের সঙ্গেও যোগাযোগ কর্মসূচি করবে কংগ্রেসের ছাত্র ও যুব সংগঠন।

উল্লেখ্য, এবারের নিট পরীক্ষা ঘিরে দেশজুড়ে ক্ষোভের আগুন জ্বলছে। লক্ষ লক্ষ যোগ্য পড়ুয়ার ভবিষ্যৎ কীভাবে অন্ধকারের মুখে ঠেলে দেওয়া হলো, তা নিয়ে কেন্দ্রের জবাবদিহি চেয়ে এবার রাজপথে আন্দোলনের ব্লু-প্রিন্ট তৈরি করে ফেলল দেশের প্রধান বিরোধী দল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *