হরমুজ প্রণালী খুললেও ফিরবে না আগের পরিস্থিতি! আমেরিকা-ইরান শান্তি চুক্তির মুখে বড় মোড় – এবেলা

হরমুজ প্রণালী খুললেও ফিরবে না আগের পরিস্থিতি! আমেরিকা-ইরান শান্তি চুক্তির মুখে বড় মোড় – এবেলা

এবেলা ডেস্কঃ

আন্তর্জাতিক ডেস্ক: তবে কি অবশেষে থামতে চলেছে পশ্চিম এশিয়ার রক্তক্ষয়ী মহাসংগ্রাম? আমেরিকা এবং ইরানের মধ্যে বহু প্রতীক্ষিত শান্তি সমঝোতা আর মাত্র কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত হতে চলেছে। খোদ ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন। তবে এই সম্ভাব্য শান্তি চুক্তির মাঝেই লুকিয়ে রয়েছে এক বড় ‘শর্ত’।

ইরানের বিদেশমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে, পশ্চিম এশিয়ার সংঘাতের অন্যতম মূল উৎস— অর্থাৎ তেহরানের পরমাণু প্রকল্প নিয়ে এখনই ওয়াশিংটনের সঙ্গে কোনও আলোচনা হচ্ছে না। পরমাণু ইস্যুটিকে আপাতত সরিয়ে রেখে, সেটিকে আলোচনার দ্বিতীয় পর্বে রাখা হয়েছে।

এই সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হওয়ার পর ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দিতে রাজি হয়েছে ঠিকই, কিন্তু আন্তর্জাতিক মহলের জন্য রয়েছে এক বড় ধাক্কা। আরাঘচি পরিষ্কার করে দিয়েছেন যে, হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও যুদ্ধের আগে সেখানে যেমন উন্মুক্ত ও স্বাভাবিক পরিস্থিতি ছিল, তেমনটা কিন্তু আর মোটেও হবে না। ফলে যুদ্ধ থামার ইঙ্গিত মিললেও, বিশ্ব বাজারে এর প্রভাব কতটা স্বাভাবিক হবে, তা নিয়ে রয়ে গেল বড়সড় প্রশ্নচিহ্ন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *