জমির বিবাদে তুমুল বোমাবাজি! ৩টি তাজা বোমা উদ্ধার, শ্রীঘরে ২ – এবেলা

জমির বিবাদে তুমুল বোমাবাজি! ৩টি তাজা বোমা উদ্ধার, শ্রীঘরে ২ – এবেলা

এবেলা ডেস্কঃ

বড়ঞা: জমি সংক্রান্ত পারিবারিক বিবাদকে কেন্দ্র করে শনিবার রাতে রণক্ষেত্রের রূপ নিল মুর্শিদাবাদের বড়ঞা থানার বেলডাঙা গ্রাম। দু’পক্ষের মধ্যে তীব্র উত্তেজনার মাঝে এলাকায় দেদার বোমাবাজির ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বড়ঞা থানার পুলিশ এবং বোমাবাজির অভিযোগে দু’জনকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম নিজামুদ্দিন শেখ ও নেকবর মল্লিক। ধৃত দু’জনকেই মুর্শিদাবাদের কান্দি আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ওই দুই পরিবারের মধ্যে দীর্ঘ দিন ধরেই জমিজমা সংক্রান্ত বিষয়ে চরম বিবাদ চলছিল। শনিবার রাতে সেই গণ্ডগোলই চরমে পৌঁছায় এবং তা বোমাবাজির রূপ নেয়। রণক্ষেত্র হয়ে ওঠা বেলডাঙা গ্রাম থেকে পরে তিনটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার পেছনে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *