রক্তের সম্পর্কের ভাই-বোনের বিয়েতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা! সুইডেন পার্লামেন্টে পাস হলো ঐতিহাসিক বিল – এবেলা

রক্তের সম্পর্কের ভাই-বোনের বিয়েতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা! সুইডেন পার্লামেন্টে পাস হলো ঐতিহাসিক বিল – এবেলা

এবেলা ডেস্কঃ

স্টকহোম: আন্তর্জাতিক মহলে তোলপাড় ফেলে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল সুইডেন সরকার। পিসতুতো, মামাতো, খুততুতো বা মাসতুতো ভাই-বোনের মতো অত্যন্ত কাছের আত্মীয়দের মধ্যে (Cousins Marriage) বিবাহ প্রথার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে সে দেশের পার্লামেন্টে একটি নতুন বিল পাস করা হয়েছে। সুইডেন সরকারের এই নজিরবিহীন সিদ্ধান্ত বিশ্বজুড়ে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

চিকিৎসা বিজ্ঞান ও সমাজকল্যাণের কথা মাথায় রেখেই মূলত এই কড়া আইন আনা হয়েছে বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, খুব কাছের আত্মীয়দের মধ্যে বিয়ে হলে পারিবারিক চাপ বাড়ার পাশাপাশি, তাঁদের সন্তানদের মধ্যে অত্যন্ত জটিল জিনগত ত্রুটি বা বংশগত রোগের (Genetic Disorders) ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার স্বার্থেই এই প্রথা চিরতরে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার।

সুইডেন প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, আগামী ১লা জুলাই থেকে দেশজুড়ে এই নতুন নিষেধাজ্ঞা আইনটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে। বিশ্বের বহু দেশ ও সংস্কৃতিতে এখনও নিজেদের আত্মীয়দের মধ্যে বিয়ের এই প্রাচীন নিয়ম বা প্রথা চালু রয়েছে। এই আবহেই সুইডেন সরকারের এমন যুগান্তকারী আইন পাসের খবরটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল এবং আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *