Re-NEET-এর আগে কেন্দ্রের নজিরবিহীন অ্যাকশন! প্রশ্নফাঁস রুখতে দেশজুড়ে ‘ব্যান’ টেলিগ্রাম – এবেলা

Re-NEET-এর আগে কেন্দ্রের নজিরবিহীন অ্যাকশন! প্রশ্নফাঁস রুখতে দেশজুড়ে ‘ব্যান’ টেলিগ্রাম – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়াদিল্লি: নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস কেলেঙ্কারি রুখতে এবার এক চরম ও নজিরবিহীন পদক্ষেপ নিল মোদী সরকার। আগামী ২১ জুন দেশজুড়ে পুনরায় অনুষ্ঠিত হতে চলেছে NEET PG পরীক্ষা। আর এই পরীক্ষার প্রশ্নপত্রের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে গোটা দেশে জনপ্রিয় মেসেজিং অ্যাপ ‘টেলিগ্রাম’ (Telegram) সাময়িকভাবে সম্পূর্ণ নিষিদ্ধ বা ‘ব্যান’ করার বড় সিদ্ধান্ত ঘোষণা করল কেন্দ্র।

মঙ্গলবার কেন্দ্রের তরফে স্পষ্ট জানানো হয়েছে, আজ অর্থাৎ মঙ্গলবার থেকেই পুরো দেশে নিষ্ক্রিয় থাকবে টেলিগ্রাম অ্যাপ। ২১ জুনের পরীক্ষার ঠিক পরের দিন, অর্থাৎ ২২ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।

টেলিগ্রামেই লুকিয়ে ছিল প্রশ্নফাঁসের সূত্র:

বিগত নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের যে ভয়াবহ কেলেঙ্কারি সামনে এসেছিল, তার প্রথম অকাট্য প্রমাণ মিলেছিল এই টেলিগ্রাম অ্যাপের হাত ধরেই। এই অ্যাপের বিভিন্ন গ্রুপ ও চ্যানেলেই ছড়িয়ে পড়েছিল ফাঁস হওয়া প্রশ্নপত্রের স্ক্রিনশট। সেই কারণেই এবার আর কোনও ঝুঁকি নিতে নারাজ শিক্ষা মন্ত্রক ও কেন্দ্রীয় সরকার।

সেনা মোতায়েনের পর এবার অ্যাপ ব্যান:

আগামী ২১ জুনের Re-NEET পরীক্ষাকে নিশ্ছিদ্র ও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করতে ইতিমধ্যেই এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। পরীক্ষার প্রশ্নপত্রের সুরক্ষার দায়িত্বে এবার সরাসরি মোতায়েন করা হয়েছে দেশের সেনাবাহিনীকে। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই ডিজিটাল মাধ্যমে প্রশ্নফাঁসের অন্যতম বড় উৎস টেলিগ্রামকে দেশজুড়ে ব্লক করার নির্দেশ দেওয়া হলো। কেন্দ্রের এই কঠোর অবস্থান স্পষ্ট করে দিচ্ছে যে, লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে আর কোনও রকম আপস করতে রাজি নয় প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *