হিন্দি টেলি দুনিয়াতেও কামবদলির খেলা! ‘শয্যাসঙ্গিনী না হলেই ছাঁটাই’, বিস্ফোরক অভিনেত্রী – এবেলা

হিন্দি টেলি দুনিয়াতেও কামবদলির খেলা! ‘শয্যাসঙ্গিনী না হলেই ছাঁটাই’, বিস্ফোরক অভিনেত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ

মুম্বই: টলিউডের ‘স্বরূপ বিশ্বাস’ কাণ্ডের ছায়া এবার হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতেও! হিন্দি টেলি দুনিয়ার অন্ধকার দিক নিয়ে এবার বিস্ফোরক মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী আঁচল খুরানা। সম্প্রতি মাত্র ৩০ বছর বয়সী অভিনেত্রী সঞ্চিতা উগালের আত্মহত্যার ঘটনার পর ইন্ডাস্ট্রির ভেতরের এই নোংরা পরিবেশ নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

আঁচলের দাবি, হিন্দি মেগা সিরিয়ালের জগতে টিআরপির লড়াই এবং বাজেটের কাটছাটের চাপে পড়ে শিল্পীদের মানসিক স্বাস্থ্য পুরোপুরি উপেক্ষিত হয়। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর হলো কাস্টিং কাউচ এবং ক্ষমতার অপব্যবহার।

অভিযোগের সুরে অভিনেত্রী জানান, বহু ক্ষেত্রে অভিনেত্রীদের কাছে নোংরা প্রস্তাব বা ‘শয্যাসঙ্গিনী’ হওয়ার দাবি রাখা হয়। আর সেই কুপ্রস্তাব প্রত্যাখ্যান করলেই নেমে আসে শাস্তির কোপ। আত্মসম্মান বাঁচাতে গিয়ে প্রতিবাদ করলে রাতারাতি কাজ থেকে ছাঁটাই করে দেওয়া হয় কিংবা ‘রিপ্লেসমেন্ট’ (অন্য কাউকে নিয়ে নেওয়া) করে দেওয়া হয়। টলিউডের স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যেভাবে ক্ষমতার অপব্যবহার করে টেকনিশিয়ান ও শিল্পীদের কাজ কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছিল, ঠিক একই রকম অন্ধকার জগৎ যে মুম্বইয়ের হিন্দি টেলি ইন্ডাস্ট্রিতেও সক্রিয়, আঁচলের এই দাবিতে তা আবারও প্রমাণিত হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *