‘দিদিকে সম্মান করি, তবে কাজ করতে কেন্দ্রকে চাই!’ দলবদলের পর বিস্ফোরক রচনা বন্দ্যোপাধ্যায় – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: ছাব্বিশের রাজনৈতিক মহলে এবার সবচেয়ে বড় দলবদল! তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার নথিতে সই করার পরই মুখ খুললেন বিক্ষুব্ধ সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। দল ছাড়লেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর শ্রদ্ধা যে কমেনি, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। তবে রাজ্যে উন্নয়নের গতি বাড়াতে কেন্দ্রের শাসকদলের হাত ধরাই যে তাঁর মূল লক্ষ্য, তা-ও সাফ জানিয়ে দিলেন রচনা।
তৃণমূল ত্যাগের পর নিজের সিদ্ধান্তকে যুক্তি দিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার শ্রদ্ধা চিরকাল থাকবে। তবে কেন্দ্রে ও রাজ্যে একই সরকার (ডবল ইঞ্জিন) থাকলে কাজ করা অনেক সহজ হয়। সেই কারণেই আমার এই সিদ্ধান্ত।”
এখানেই শেষ নয়, পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করে তিনি দাবি করেন, তাঁর নেতৃত্বেই রাজ্যে এখন দ্রুত কাজ হচ্ছে। উল্টো সুরে নিজের প্রাক্তন দলের দিকে ইঙ্গিত করে রচনা বলেন, “দিদির সাথে থাকার সময় কাজে নানা রকম বাধা আসত। তবে এ কথা অস্বীকার করার জায়গা নেই যে, দিদির জন্যই আমরা ভোট পেয়েছি। তাই তাঁকে আমি সবসময় সম্মান করব।” লোকসভা ভোটের পর রচনার এই পদ্ম-শিবিরে যোগদান রাজ্য রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করল।
