পঞ্চমবারের মতো বাবা হচ্ছেন নেইমার! – এবেলা

পঞ্চমবারের মতো বাবা হচ্ছেন নেইমার! – এবেলা

এবেলা ডেস্কঃ

ফুটবল মাঠের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে ফের বড়সড় চমক দিলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। পঞ্চমবারের মতো বাবা হতে চলেছেন তিনি। বান্ধবী ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে তাঁর সংসারে আসতে চলেছে আরও এক নতুন অতিথি।

সম্প্রতি নেইমার ও ব্রুনা সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ কেক কাটার ভিডিও শেয়ার করে তাঁদের অনুরাগীদের এই খুশির খবরটি জানিয়েছেন। কেকের ভেতরের অংশ দেখে তাঁরা নিশ্চিত করেছেন যে, তাঁদের পরিবারে আবার একটি কন্যাসন্তান আসতে চলেছে। এই আনন্দ উদযাপনের সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিল মেয়ে মাভি, মেল এবং নেইমারের বড় ছেলে দাভি লুকা।

সব মিলিয়ে এটি নেইমারের পঞ্চম সন্তান হতে চলেছে। নেইমারের এই বিশাল পরিবারের দিকে নজর দিলে দেখা যায়, তাঁর প্রথম বান্ধবী ক্যারোলিনা দান্তাসের গর্ভে জন্ম নেয় বড় ছেলে দাভি লুকা। এরপর আমান্ডা কিম্বার্লির সঙ্গে তাঁর হেলেনা নামে একটি কন্যা সন্তান রয়েছে। আর বর্তমান বান্ধবী ব্রুনা বিয়ানকার্দির গর্ভজাত সন্তান মাভি ও মেলের পর এবার তাঁদের ঘরে আসতে চলেছে তৃতীয় সন্তান (নেইমারের পঞ্চম)। ফুটবল তারকার এই নতুন সুখবরে বিশ্বজুড়ে তাঁর ভক্তরা শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *