কলকাতায় যোগ ম্যারাথন শুরু, উদ্বোধন করলেন CM
June 19, 2026

কলকাতা পুরনিগম প্রাঙ্গণ থেকে সাতসকালে শুরু হওয়া ‘দৌড় সে ধ্যান’ (রান ফর যোগা) ম্যারাথনের ‘ফ্ল্যাগ অফ’ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত আছেন অগ্নিমিত্রা পাল, তাপস রায় এবং শঙ্কর ঘোষ। ম্যারাথনটি কেএমসি ভবন থেকে শুরু হয়ে মহাকরণে শেষ হবে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও যোগচর্চার প্রসার ঘটাতেই এই অভিনব দৌড়ের আয়োজন করা হয়েছে।
