অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে ক্ষোভ, বড় পদক্ষেপ নিতে চলেছে সরকার – এবেলা
July 6, 2026

এবেলা ডেস্কঃ
রাজ্যে অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল হওয়া নিয়ে মহিলাদের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করার বড় আশ্বাস দিলেন শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী মালতি রাভা রায়। যোগ্য সকল মহিলাই যাতে এই প্রকল্পের সুবিধা পান, তা নিশ্চিত করতে সরকারি কর্মীরা সরাসরি মাঠে নামছেন।
তথ্যগত ত্রুটিসহ বিভিন্ন কারণে প্রায় ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। মন্ত্রীর স্পষ্ট বার্তা, প্রতিটি ব্লকে এসডিও এবং বিডিওদের মাধ্যমে এই বাতিল হওয়া আবেদনগুলির প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে। এই নিয়ে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকও সম্পন্ন হয়েছে এবং প্রকৃত যোগ্য মহিলারা দ্রুতই প্রকল্পের টাকা পাবেন।
