হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে কি জালিয়াতি বাড়বে? মেটাকে জবাবদিহির বাড়তি সময় দিল কেন্দ্র! – এবেলা

হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে কি জালিয়াতি বাড়বে? মেটাকে জবাবদিহির বাড়তি সময় দিল কেন্দ্র! – এবেলা

এবেলা ডেস্কঃ

হোয়াটসঅ্যাপের প্রস্তাবিত ‘ইউজারনেম’ ফিচার নিয়ে সাইবার জালিয়াতি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই উদ্বেগের মাঝেই মেটাকে জবাবদিহি করার জন্য অতিরিক্ত তিন দিন সময় দিল কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক। পূর্বের নির্দেশিকা অনুযায়ী ৬ জুলাইয়ের পরিবর্তে এখন ৯ জুলাইয়ের মধ্যে কেন্দ্রকে ব্যাখ্যা দিতে হবে।

ফোন নম্বর ছাড়াই ইউজারনেম দিয়ে চ্যাট করার সুবিধা আনছে মেটা। কিন্তু সরকারের আশঙ্কা, এর ফলে অনলাইনে প্রতারণা ও অপরাধমূলক কাজ বাড়তে পারে। যদিও মেটার দাবি, নতুন ফিচারটি চালুর আগে গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করতে একাধিক কঠোর নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *