হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত তিনতলা বাড়ি! মুম্বইয়ের মর্মান্তিক বিপর্যয়ে মৃত ৪ শিশুসহ ৬ – এবেলা
July 6, 2026

এবেলা ডেস্কঃ
মুম্বইয়ে ভারী বৃষ্টির জেরে ভয়াবহ দুর্ঘটনা। রবিবার রাতে মানখুর্দের মন্ডলা এলাকায় একটি তিনতলা বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে ৪ শিশু ও এক মহিলা-সহ ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কাঠামোটি আচমকা তাসের ঘরের মতো ভেঙে পাশের একটি ঝুপড়ির উপর গিয়ে পড়ে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ, বিএমসি এবং এনডিআরএফ। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হলেও অবিশ্রান্ত বৃষ্টির জেরে বেশ বেগ পেতে হয়। এই ঘটনায় আহত এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন। কাঠামোগত দুর্বলতা এবং বৃষ্টির কারণেই এই বিপর্যয় বলে প্রাথমিক অনুমান।
