জামিন পেয়েই ফের পালানোর ছক! ডানকুনি থেকে পুলিশের জালে কুখ্যাত ‘মিনি ফিরোজ’ – এবেলা

জামিন পেয়েই ফের পালানোর ছক! ডানকুনি থেকে পুলিশের জালে কুখ্যাত ‘মিনি ফিরোজ’ – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতার গুলশান কলোনির ত্রাস এবং প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে হত্যাচেষ্টায় অভিযুক্ত মহম্মদ ফিরোজ খান ওরফে ‘মিনি ফিরোজ’ ফের পুলিশের জালে ধরা পড়েছে। শনিবার ডানকুনি টোল প্লাজা থেকে গাড়ি চেপে পালানোর সময় গুন্ডা দমন শাখা তাকে ও সঙ্গী সাজিদকে ধরে।

সম্প্রতি জামিনে মুক্তি পেয়েই তারা নতুন করে অপরাধের ছক কষেছিল। গত ২৩ জুন তপসিয়া থানায় অভিযোগ দায়ের হতেই পুলিশ ফাঁদ পাতে। কুখ্যাত ফিরোজের বিরুদ্ধে অস্ত্র আইন-সহ অন্তত ৩৭টি মামলা রয়েছে। এই গ্রেফতারির ফলে গুলশান কলোনিতে ফের স্বস্তি ফিরবে বলে আশা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *