বারুইপুরে নাবালিকা খুন! মুক্তিপণের ছকেই কি এই চরম পরিণতি? – এবেলা
July 6, 2026

এবেলা ডেস্কঃ
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত প্রভাস সর্দার পুলিশকে জানিয়েছে, ৫০ হাজার টাকা মুক্তিপণ পেতেই চারজন মিলে তাকে অপহরণ করেছিল। তবে টাকা চাওয়ার আগেই আনন্দ নামে এক যুবক ওই স্কুলছাত্রীকে শ্বাসরোধ করে খুন করে দেহ পুকুরে ফেলে দেয়।
যদিও নিহতের বাবা মুক্তিপণের কোনও ফোন পাননি বলে জানানোয় খুনের আসল উদ্দেশ্য ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার তদন্তে ছয় সদস্যের সিট গঠন করেছে পুলিশ। এদিকে, নৃশংস এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বারুইপুরে তুমুল উত্তেজনা ছড়িয়েছে। গণপিটুনিতে এক অভিযুক্তের মৃত্যুও হয়েছে, এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ।
