রোজ টাইফয়েডের বিষ পান করছেন না তো? বিপদ বাড়াচ্ছে ঘরের ওয়াটার ফিল্টার! – এবেলা
July 6, 2026

এবেলা ডেস্কঃ
ভারতে ভারী বৃষ্টি ও বন্যার জেরে হুহু করে বাড়ছে টাইফয়েড। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, ঘরের সাধের ওয়াটার ফিল্টারই এখন এই রোগ ছড়ানোর সবচেয়ে বড় ফাঁদ! দূষিত ভূগর্ভস্থ জল সরবরাহের লাইনে মিশে যাওয়ায় ফিল্টারের ওপর মারাত্মক চাপ পড়ছে।
দীর্ঘদিন সার্ভিসিং না করা ফিল্টারের কার্টিজে ব্যাকটেরিয়ার বিষাক্ত আস্তরণ জমে যায়। ফলে বিশুদ্ধ জলও মারাত্মক দূষিত হয়ে ওঠে। এই অদেখা বিপদ থেকে বাঁচতে চিকিৎসকরা ফিল্টারের ভরসায় না থেকে অন্তত ২০ মিনিট জল ফুটিয়ে পানের পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি প্রতি তিন মাস অন্তর কার্টিজ বদলানো জরুরি।
