২১ জুলাইয়ের সমাবেশ ঘিরে অনিশ্চয়তা, তবুও কেন মমতার পাশেই শহিদ পরিবার? – এবেলা

২১ জুলাইয়ের সমাবেশ ঘিরে অনিশ্চয়তা, তবুও কেন মমতার পাশেই শহিদ পরিবার? – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে পালাবদলের পর তৃণমূলের অন্দরে ডামাডোল এবং ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ ঘিরে রাজনৈতিক মহলে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। দলের ভবিষ্যৎ ও নিয়ন্ত্রণ নিয়ে টানাপোড়েন চললেও, ১৯৯৩ সালের ২১ জুলাই পুলিশের গুলিতে নিহত রঞ্জিত দাসের পরিবার তাঁদের অবস্থান স্পষ্ট করেছে।

দীর্ঘ তিন দশক ধরে ধর্মতলার সমাবেশে অংশ নেওয়া রঞ্জিতের স্ত্রী অর্পিতা দাস ও তাঁর ছেলে জানান, সমাবেশ না হলেও তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন। অর্পিতার কথায়, দুর্দিনে মমতা তাঁদের পাশে দাঁড়িয়ে চাকরির ব্যবস্থা করেছিলেন, তাই আবেগের এই দিনে তাঁদের গন্তব্য মমতাই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *