এক পায়ে নয়, ডালপালা মেলে দাঁড়িয়ে বিরল ‘রাবণ’ তালগাছ! কোথায় জানেন? – এবেলা

এক পায়ে নয়, ডালপালা মেলে দাঁড়িয়ে বিরল ‘রাবণ’ তালগাছ! কোথায় জানেন? – এবেলা

এবেলা ডেস্কঃ

বাঁকুড়ার সিমলাপাল ব্লকের লক্ষ্মীসাগরের জঙ্গলে দেখা মিলেছে এক অদ্ভুত তালগাছের। সাধারণ তালগাছের মতো এক পায়ে দাঁড়িয়ে না থেকে, এর রয়েছে একাধিক ডালপালা! স্থানীয়দের কাছে এটি ‘রাবণ তাল’ নামে পরিচিত। সম্প্রতি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গবেষণায় জানা গিয়েছে, এটি আসলে অত্যন্ত বিরল প্রজাতির উদ্ভিদ, যা পূর্ব ভারতে এই প্রথম পাওয়া গেল।

আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকা ‘রিডিয়া’-তে প্রকাশিত গবেষণা অনুযায়ী, এতদিন এই প্রজাতির অস্তিত্ব শুধুমাত্র পশ্চিম ভারতেই সীমাবদ্ধ ছিল। বিরল এই উদ্ভিদের সন্ধান মেলায় গ্রামবাসীদের মধ্যে চরম উৎসাহ দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, বিপন্ন প্রজাতির এই গাছটিকে দ্রুত সংরক্ষণের উদ্যোগ নেওয়া প্রয়োজন। এই যুগান্তকারী আবিষ্কার বাঁকুড়ার প্রাকৃতিক ঐতিহ্যকে নতুন স্বীকৃতি দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *