এক ধাক্কায় ৫ হাজার টাকা বেতন বাড়ল আশাকর্মী ও অঙ্গনওয়াড়িদের! – এবেলা

এক ধাক্কায় ৫ হাজার টাকা বেতন বাড়ল আশাকর্মী ও অঙ্গনওয়াড়িদের! – এবেলা

এবেলা ডেস্কঃ

বাজেট প্রতিশ্রুতি মেনে রাজ্যের আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের মাসিক সাম্মানিক এক ধাক্কায় ৫ হাজার টাকা বাড়াল রাজ্য সরকার। আগামী ১ অগাস্ট থেকে এই বর্ধিত বেতন কার্যকর হবে বলে নারী ও শিশুকল্যাণ দফতর বিজ্ঞপ্তি জারি করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় নির্দেশিকাটি শেয়ার করে এই সুখবরটি নিশ্চিত করেছেন।

নতুন নিয়মে, অঙ্গনওয়াড়ি কর্মীদের মোট মাসিক সাম্মানিক বেড়ে দাঁড়াল ১৪,০০০ টাকা এবং সহায়িকাদের বেতন হল ১১,৮০০ টাকা। পাশাপাশি, আশাকর্মীদের মাসিক সাম্মানিক একলাফে বেড়ে হয়েছে ১১,২৫০ টাকা। কেন্দ্রীয় প্রকল্পের টাকা যুক্ত করেই এই চূড়ান্ত হিসাব নির্ধারিত হয়েছে। সরকারি ও বেসরকারি উভয় আইসিডিএস প্রকল্পের কর্মীরাই রাজ্যের নিজস্ব তহবিলের এই আর্থিক সুবিধা পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *