মাত্র ২০ মিনিটে ভিক্টোরিয়ায় পৌঁছল ‘দুর্গা’, কলকাতা মেট্রোয় তৈরি হল নয়া ইতিহাস! – এবেলা

মাত্র ২০ মিনিটে ভিক্টোরিয়ায় পৌঁছল ‘দুর্গা’, কলকাতা মেট্রোয় তৈরি হল নয়া ইতিহাস! – এবেলা

এবেলা ডেস্কঃ

জোকা-এসপ্ল্যানেড পার্পল লাইন মেট্রো প্রকল্পের কাজে এল বড় সাফল্য। শুক্রবার নির্মীয়মাণ ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশনে সফলভাবে পৌঁছল টানেল বোরিং মেশিন ‘দুর্গা’। এদিন সকালে শুরু হওয়া সুড়ঙ্গ খোঁড়ার কাজ মাত্র ২০ মিনিটেই শেষ করে এক নতুন ইতিহাস গড়েছে এই মেশিনটি। মাটির ওপরে থাকা ফোর্ট উইলিয়াম বা পিটিএস-এর কোনওরকম ক্ষতি না করেই, আদি গঙ্গার তলা দিয়ে খিদিরপুর থেকে প্রায় ১.৭ কিলোমিটার ভূগর্ভস্থ পথ নিরাপদে অতিক্রম করেছে এটি।

মেট্রো রেল জানিয়েছে, খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত জোড়া সুড়ঙ্গ তৈরির এই যজ্ঞে ‘দুর্গা’ আপ লাইনে এবং অপর একটি মেশিন ‘দিব্যা’ ডাউন লাইনে কাজ করছে। চেন্নাইয়ে তৈরি ৬৫০ টন ওজনের এই অত্যাধুনিক মেশিনটি কলকাতার মাটির নীচে অত্যন্ত দ্রুততার সঙ্গে সুড়ঙ্গ তৈরি করছে। আগামী ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে পার্ক স্ট্রিট পর্যন্ত সুড়ঙ্গ নির্মাণের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরপর এসপ্ল্যানেড পর্যন্ত বাকি কাজ ‘কাট অ্যান্ড কভার’ পদ্ধতিতে সম্পন্ন হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *