এক মাসেই কোষাগারে অতিরিক্ত হাজার কোটি! দুর্নীতির ফুটো বুজিয়েই কি বাজিমাত রাজ্যের? – এবেলা

এক মাসেই কোষাগারে অতিরিক্ত হাজার কোটি! দুর্নীতির ফুটো বুজিয়েই কি বাজিমাত রাজ্যের? – এবেলা

এবেলা ডেস্কঃ

সরকার গঠনের প্রথম মাসেই রাজ্যের রাজস্ব আদায়ে বিরাট লাফ! গত বছরের একই সময়ের তুলনায় মাত্র এক মাসে কোষাগারে অতিরিক্ত ১ হাজার কোটি টাকা জমা পড়েছে। নবান্নের দাবি, বালি, কয়লা ও পাথর খাদানের মতো ক্ষেত্রগুলিতে প্রাতিষ্ঠানিক দুর্নীতি কড়া হাতে দমন করার ফলেই এই বিপুল সাফল্য মিলেছে। মুখ্যমন্ত্রীর দাবি, আগে যে পরিমাণ রাজস্ব বছরে আসত, বেআইনি পাচার বন্ধ হওয়ায় এখন তা এক মাসেই আদায় হচ্ছে।

অর্থদপ্তরের মতে, আয়ের এই ফাঁকফোকর বন্ধ হওয়ায় রাজ্যের উন্নয়নমূলক কাজে অর্থের জোগান সুনিশ্চিত হচ্ছে। বিগত আমলে ঠিক কতটা সরকারি অর্থ বেহাত হয়েছে, তার হিসাব প্রকাশ করতে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর নেতৃত্বে শ্বেতপত্র তৈরির কাজও শুরু হয়েছে। প্রশাসনিক মহলের আশা, রাজস্ব আয়ের এই গতি বজায় থাকলে আগামী দিনে রাজ্যের পরিকাঠামো ও কর্মসংস্থান খাতে অর্থের কোনও ঘাটতি হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *