২৪ ঘণ্টাতেই অপরাধী বন্দি! ‘আইনের শাসন’ নিয়ে কড়া জবাব দিলীপের – এবেলা
July 10, 2026

এবেলা ডেস্কঃ
রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, আইনের শাসন কী তা এখন মানুষ বুঝতে পারছে। বৃহস্পতিবার হুগলির পুরশুড়ায় ও আরামবাগে পৃথক কর্মসূচিতে তিনি জানান, সরকার কথা রেখেছে এবং ২৪ ঘণ্টার মধ্যেই অপরাধীকে গ্রেফতার করেছে। যারা আগে ধর্ষণের প্রতিবাদ করত, তারাই এখন দুষ্কৃতীদের মৃত্যু নিয়ে সরব হয়েছে। পাশাপাশি, রাজ্যের অতীতের সব কটি ধর্ষণকাণ্ডের বিচারের আশ্বাস দিয়েছেন মন্ত্রী।
অন্যদিকে, পরিবেশ দূষণ রোধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে সমস্ত কারখানাকে দূষণমুক্ত রাখার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি, তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের প্রতি তাঁর কড়া বার্তা, পরিষেবা দিতে না পারলে অবিলম্বে ইস্তফা দিতে হবে। এদিন আরামবাগে চিকিৎসাধীন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগারের শারীরিক অবস্থারও খোঁজ নেন তিনি।
