কোথায় গেলেন গঙ্গাসাগরের উপপ্রধান, সন্ধান দিলেই মিলবে পুরস্কার – এবেলা

কোথায় গেলেন গঙ্গাসাগরের উপপ্রধান, সন্ধান দিলেই মিলবে পুরস্কার – এবেলা

এবেলা ডেস্কঃ

সাগর ব্লকের গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মণ্ডল দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকায় ব্যাহত হচ্ছে পঞ্চায়েতের স্বাভাবিক কাজকর্ম। গত ৪ মে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তিনি আর পঞ্চায়েত অফিসে আসছেন না, এমনকি সম্প্রতি আয়োজিত গ্রাম সভার বৈঠকেও তিনি অনুপস্থিত ছিলেন। এর জেরে বৃহস্পতিবার কাকদ্বীপের স্থানীয় বাজারের বিভিন্ন এলাকায় উপপ্রধানকে খুঁজে দেওয়ার আবেদন জানিয়ে পুরস্কার ঘোষণার বিতর্কিত পোস্টার দেখা যায়। উপপ্রধানের এই দীর্ঘ অনুপস্থিতির কারণে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে এলাকায়। বিজেপি নেতা পদ্মলোচন জানার অভিযোগ, পঞ্চায়েতের বিভিন্ন কাজে দুর্নীতি করা হয়েছে এবং সেই হিসাব এড়াতেই উপপ্রধান দীর্ঘদিন ধরে গরহাজির রয়েছেন। অন্যদিকে, গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জলি সিংহ উপপ্রধানের না আসার সুনির্দিষ্ট কারণ অজানা বলে জানিয়েছেন। তবে তিনি দাবি করেন, উপপ্রধান অনুপস্থিত থাকলেও সাধারণ মানুষকে পঞ্চায়েতের সমস্ত প্রয়োজনীয় পরিষেবা যথাযথভাবে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *