চোখের সামনে মেয়ের উপর পাশবিক অত্যাচার! সংসার বাঁচাতে চুপ থেকে গ্রেপ্তার মা – এবেলা
July 10, 2026

এবেলা ডেস্কঃ
হাবড়ায় অষ্টম শ্রেণির এক কিশোরীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে সৎ বাবা ও দাদুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, মেয়ের ওপর এমন পাশবিক অত্যাচার দেখেও দ্বিতীয় সংসার ভাঙার ভয়ে সম্পূর্ণ নীরব ছিলেন মা। ঘটনা গোপন রাখা ও প্রতিরোধ না করার অপরাধে পুলিশ ওই মাকেও গ্রেপ্তার করেছে।
স্কুলে ছাত্রীকে মনমরা থাকতে দেখে শিক্ষিকাদের সন্দেহ হয়। তাঁদের কাছে কান্নায় ভেঙে পড়ে পাশবিক এই নির্যাতনের কথা জানায় ওই কিশোরী। স্কুল কর্তৃপক্ষের তৎপরতায় হাবড়া থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং অভিযুক্তদের ধরে। বৃহস্পতিবার ধৃতদের বারাসাত আদালতে তোলা হলে বাবা ও দাদুকে চারদিনের পুলিশি হেফাজত এবং মাকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
