২২ কোটির সমুদ্রবাঁধ উধাও! আতঙ্কে থাকা সুন্দরবনবাসীকে কী শর্ত দিলেন মন্ত্রী? – এবেলা

২২ কোটির সমুদ্রবাঁধ উধাও! আতঙ্কে থাকা সুন্দরবনবাসীকে কী শর্ত দিলেন মন্ত্রী? – এবেলা

এবেলা ডেস্কঃ

বর্ষা শুরু হতেই উত্তাল সমুদ্র ও নদীর জলোচ্ছ্বাসে আতঙ্কে দিন কাটাচ্ছেন সুন্দরবনের পাথরপ্রতিমার জি-প্লট পঞ্চায়েতের বাসিন্দারা। গোবর্ধনপুর এলাকার ভগ্নপ্রায় সমুদ্রবাঁধের কারণে অমাবস্যা ও পূর্ণিমার কটালে নোনা জলে প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকা। এই বিপজ্জনক পরিস্থিতি খতিয়ে দেখতে সম্প্রতি সেচদপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা।

স্থানীয়দের অভিযোগ, বছর পাঁচেক আগে ২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধটি দেড় বছরের মধ্যেই ভেঙে নিশ্চিহ্ন হয়ে যায়। রাজ্যে নতুন সরকার আসায় মন্ত্রীর কাছে স্থায়ী বাঁধের জোরালো দাবি জানিয়েছেন তাঁরা। গ্রামবাসীদের কথা শোনার পর মন্ত্রী আশ্বাস দিয়েছেন, স্থানীয়রা প্রয়োজনীয় জমি দিলে দ্রুত স্থায়ী সমুদ্রবাঁধ নির্মাণের উপযুক্ত পদক্ষেপ নেবে সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *