পালাবদলের ধাক্কায় ভোলবদল! কোটি টাকার প্রকল্পে নতুন পথে বর্ধমান উন্নয়ন সংস্থা – এবেলা
July 11, 2026

এবেলা ডেস্কঃ
রাজ্যে পালাবদলের দুই মাসের মধ্যে থমকে থাকা কাজ শুরু করল বর্ধমান উন্নয়ন সংস্থা। পূর্বতন তৃণমূল সরকারের আমলে প্রশাসনিক ডামাডোল ও আর্থিক সঙ্কটে উন্নয়ন কার্যত স্তব্ধ ছিল। বর্তমানে জেলাশাসকের নেতৃত্বে গঠিত নতুন বোর্ড দ্রুত পদক্ষেপ করেছে। রাজ্যের তহবিল থেকে ১ কোটি ৪৭ লক্ষ ৫৮ হাজার ২১২ টাকা ব্যয়ে চারটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং টেন্ডার প্রক্রিয়াও শুরু হয়েছে।
এই বরাদ্দের মাধ্যমে বর্ধমানের একাধিক এলাকায় কংক্রিটের রাস্তা ও পাকা নর্দমা নির্মাণ হবে। মূলত ঘোড়দৌড় চটি, তেজগঞ্জ, বৈকুণ্ঠপুর-২ ও বেলকাশ পঞ্চায়েত এলাকায় কাজগুলি হবে। পূর্বতন সরকারের শেষ ছয় মাসে মাত্র দু’টি কাজের টেন্ডার হয়েছিল। এখন নতুন করে উন্নয়নমূলক কাজে গতি আসায় খুশি এলাকাবাসী।
