মমতার পালটা কে? রাজ্য সভাপতি হিসেবে প্রবীণ নেতার নাম ঘোষণা ঋতব্রত শিবিরের! – এবেলা

মমতার পালটা কে? রাজ্য সভাপতি হিসেবে প্রবীণ নেতার নাম ঘোষণা ঋতব্রত শিবিরের! – এবেলা

এবেলা ডেস্কঃ

তৃণমূলের অন্দরে ফাটল স্পষ্ট! চন্দ্রিমার ইস্তফার পর মমতা বন্দ্যোপাধ্যায় দলের রাজ্য সভাপতির দায়িত্ব নিলে, পালটা চাল দিল ঋতব্রত শিবির। শুক্রবার তপসিয়ার হোটেলে দীর্ঘ বৈঠকের পর তারা নিজেদের ‘আসল’ তৃণমূল দাবি করে নতুন নেতৃত্ব ঘোষণা করেছে। এই শিবিরের রাজ্য সভাপতি হলেন প্রবীণ নেতা বিপ্লব মিত্র এবং কার্যকরী সভাপতি জাভেদ খান। কালীঘাট শিবির ছেড়ে আসা চন্দ্রিমা ভট্টাচার্যকে জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়েছে।

মহিলা সংগঠনের সভানেত্রী হয়েছেন সাবিনা ইয়াসমিন। ছাত্র, যুব ও তপশিলি সংগঠনেও ব্যাপক রদবদল করে নতুন নেতৃত্ব আনা হয়েছে। দলের স্বীকৃতি পেতে নির্বাচন কমিশনে নথিপত্র জমা দিয়েছেন ঋতব্রতরা। আগামী ২১ জুলাই শহিদ দিবস পালনে বিকল্প হিসেবে গান্ধীমূর্তির সামনে অনুমতি চেয়েছে তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *