হাওড়াবাসীর জন্য বিরাট সুখবর, শহরের উন্নয়নে হাত মেলাল রেল ও পুরসভা! – এবেলা
July 11, 2026

এবেলা ডেস্কঃ
হাওড়া শহরের সার্বিক উন্নয়নে এবার যৌথভাবে কাজ করবে রেল ও হাওড়া পুরসভা। সম্প্রতি দুই কর্তৃপক্ষের এক বিশেষ বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা হয়েছে। হাওড়া স্টেশন চত্বর ও ফেরিঘাটের সার্বিক উন্নয়নের পাশাপাশি শহরের নিকাশি সংস্কারে জোর দেওয়া হচ্ছে। মূলত রেলের জমিতে থাকা লিলুয়ার রানিঝিল সংস্কার এবং গড়ফা ও বেলুড় আন্ডারপাসের জলজমা ঠেকাতে একসঙ্গে কাজ হবে।
শহরের রাস্তা চওড়া করতেও যৌথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। মন্ত্রী উমেশ রাই জানিয়েছেন, ফরশোর রোড সম্প্রসারণে রেল ও পুরসভা জমির হিসেব বুঝে কাজ করবে। লিজ শেষ হওয়ায় আগামিদিনে কীভাবে কাজ হবে তা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বঙ্কিম সেতু, চাঁদমারি ও বামনগাছি ব্রিজের সংস্কারেও রেলকে সাহায্য করবে পুরসভা।
