মধ্যবিত্তদের কপাল খুলল! আয়ুষ্মান ভারতে নাম না থাকলেও বিনামূল্যে চিকিৎসার ঘোষণা মুখ্যমন্ত্রীর! – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় এক ঐতিহাসিক ও জনকল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের সুবিধা রাজ্যের সমস্ত নাগরিক পান না। এবার সেই সীমাবদ্ধতাকে দূর করতে রাজ্য সরকার নিয়ে এল ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’।
নতুন প্রকল্পের মূল দিক: এই প্রকল্পের আওতায়, যারা কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন, তাঁরাও এখন থেকে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন। এর ফলে রাজ্যের প্রতিটি নাগরিকই এখন স্বাস্থ্য সুরক্ষার আওতায় এলেন।
কেন এই নতুন প্রকল্প? আয়ুষ্মান ভারত প্রকল্পের নিয়ম অনুযায়ী, মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিই এই সুবিধার আওতাভুক্ত হন। যাদের পাকা বাড়ি, গাড়ি রয়েছে কিংবা পরিবারের মাসিক আয় ১০ হাজার টাকার বেশি, তারা সাধারণত কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়েন। এই মধ্যবিত্ত বা স্বচ্ছল পরিবারের মানুষজন এতদিন সরকারি স্বাস্থ্য বিমার বাইরে ছিলেন। তাঁদের কথা মাথায় রেখেই রাজ্য সরকার এই নতুন বিমা যোজনা চালুর সিদ্ধান্ত নিয়েছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই ঘোষণার ফলে রাজ্যের প্রতিটি পরিবার এখন নিশ্চিত স্বাস্থ্য সুরক্ষার নিশ্চয়তা পেল, যা স্বাস্থ্যখাতে বড় ধরণের মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
