স্কুলেই মিলবে জরায়ুমুখ ক্যানসারের টিকা! বড় উদ্যোগ স্বাস্থ্যদপ্তরের – এবেলা

স্কুলেই মিলবে জরায়ুমুখ ক্যানসারের টিকা! বড় উদ্যোগ স্বাস্থ্যদপ্তরের – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের কিশোরীদের সুরক্ষায় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে বড়সড় পদক্ষেপ নিল স্বাস্থ্য দপ্তর। এখন থেকে প্রতিটি স্কুলেই আয়োজন করা হবে বিশেষ টিকাকরণ শিবির। নিয়ম অনুযায়ী, কোনো স্কুলের কমপক্ষে ৫০ জন ছাত্রীর অভিভাবক লিখিত সম্মতি দিলেই সেখানে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা গিয়ে টিকা প্রদান করবেন। প্রতিটি শিবিরে থাকবেন একজন মেডিক্যাল অফিসারসহ প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মী। ছাত্রীদের নথিভুক্তিকরণ ও সার্বিক ব্যবস্থাপনার জন্য শিক্ষকদের মধ্য থেকে একজন কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে।

মে মাসের শেষে বঙ্গে শুরু হওয়া এইচপিভি টিকাকরণ কর্মসূচিতে এ পর্যন্ত প্রায় ১ লক্ষ ৯৩ হাজার কিশোরী টিকা পেয়েছে। তবে গত দুই সপ্তাহে টিকাকরণের গতি কিছুটা শ্লথ হওয়ায় এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুলগুলোকে নিকটবর্তী আরবান প্রাইমারি হেলথ ক্লিনিকের সঙ্গে যোগাযোগ রেখে তিনটি আলাদা কক্ষ—ওয়েটিং এরিয়া, ভ্যাকসিনেশন রুম এবং পর্যবেক্ষণের জায়গা প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ ছাত্রীদের মধ্যে ক্যানসার প্রতিরোধে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *