বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ গ্যাংওয়ার! পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলিতে খুন কুখ্যাত দুষ্কৃতী – এবেলা

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ গ্যাংওয়ার! পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলিতে খুন কুখ্যাত দুষ্কৃতী – এবেলা

এবেলা ডেস্কঃ

সোমবার ভোররাতে উত্তর দমদমের খলিসাকোটায় ভয়াবহ গ্যাংওয়ারে প্রাণ হারাল কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত। অভিযোগ, বচসা চলাকালীন রাজার আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে অপর এক দুষ্কৃতী দল। এই শুটআউটে রাজার দুই শাগরেদ গুরুতর জখম অবস্থায় আর জি কর হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়দহ থানার বিশাল পুলিশবাহিনী। রক্তাক্ত রাজাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

চাঞ্চল্যকর এই শুটআউটের ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঠিক কী কারণে এই গ্যাংওয়ার, তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় বারবার এমন অপরাধমূলক ঘটনা ঘটায় সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মনে বড়সড় প্রশ্ন উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *