সীমান্ত পারের ফোনে খাস রাজধানীতে নাশকতার ছক, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ৩ শুটার গ্রেফতার – এবেলা
July 13, 2026

এবেলা ডেস্কঃ
দিল্লি এবং সংলগ্ন এলাকায় বড়সড় নাশকতার ছক বানচাল করল দিল্লি পুলিশ। সুনির্দিষ্ট কিছু ব্যক্তিকে খুনের উদ্দেশ্য নিয়ে ডেরা জমানো কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তিন শার্প শুটারকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। ধৃতদের সকলেরই পুরনো অপরাধের রেকর্ড রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে চালানো এই যৌথ অভিযানে উদ্ধার হয়েছে বহু চাঞ্চল্যকর তথ্য।
তদন্তে প্রকাশ, ধৃত শুটাররা মূলত বিদেশে বসে থাকা হ্যান্ডলার ও আন্তর্জাতিক অপরাধ চক্রের নেটওয়ার্কের মাধ্যমে নির্দেশ পাচ্ছিল। সীমান্ত পার থেকেই আসছিল হামলার নীল নকশা। বর্তমানে সবরমতী জেলে বন্দি লরেন্সের এই সিন্ডিকেটের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরেও তদন্ত চলছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকি সহযোগীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
