বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত! প্রবল বৃষ্টিতে ভাসবে বাংলা, জারি লাল সতর্কতা – এবেলা
/indian-express-bangla/media/media_files/2024/10/24/pJE0jtGOYu9HciCFGYOt.jpg?ssl=1)
এবেলা ডেস্কঃ
বঙ্গোপসাগরের ওপর অবস্থানরত একটি শক্তিশালী ঘূর্ণাবর্তের প্রভাবে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। অন্যদিকে, প্রবল বর্ষণের আশঙ্কায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের হাওড়া, মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান-সহ অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া প্রতিকূল থাকায় ১৫ থেকে ১৭ জুলাই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় সমুদ্র উত্তাল থাকবে। এ সময়ে সমুদ্রে ৩৫-৪৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। তাই সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।
