ঢাক-ঢোল বাজিয়ে বিধায়ক-পুত্রের গ্রেফতারি উদ্‌যাপন! ছেলেকে বাঁচাতে হাই কোর্টে নির্মল – এবেলা

ঢাক-ঢোল বাজিয়ে বিধায়ক-পুত্রের গ্রেফতারি উদ্‌যাপন! ছেলেকে বাঁচাতে হাই কোর্টে নির্মল – এবেলা

এবেলা ডেস্কঃ

রবিবার রাতে পুলিশের হাতে গ্রেফতার হন প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর। সোমবার দুপুরে তাঁকে আদালতে নেওয়ার সময় খড়দহ থানার সামনে নজিরবিহীন বিক্ষোভের সৃষ্টি হয়। বিধায়ক-পুত্রকে লক্ষ্য করে চলে ব্যাপক ডিমবর্ষণ এবং ‘চোর’ স্লোগান। একইসঙ্গে ঢাক-ঢোল বাজিয়ে তাঁর গ্রেফতারি উদ্‌যাপন করেন ক্ষুব্ধ জনতা। তাঁদের দাবি, এই পদক্ষেপের ফলে দুর্নীতি থেকে মুক্তি পেল জলহাটি। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বাহিনী মোতায়েন করতে হয়। অন্যদিকে, ছেলের গ্রেফতারির পরই হাই কোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন নির্মল ঘোষ।

জানা গিয়েছে, তীর্থঙ্করের বিরুদ্ধে তোলাবাজি, বেআইনি আগ্নেয়াস্ত্র প্রদর্শন এবং ভয় দেখিয়ে লটারির টিকিট হাতিয়ে নেওয়ার মতো একাধিক অভিযোগ রয়েছে। মূলত দু’বছর আগে এক ব্যক্তির কাছ থেকে জোরপূর্বক লটারির টিকিট আত্মসাতের অভিযোগের ভিত্তিতেই রবিবার দক্ষিণেশ্বর থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এদিন প্রিজন ভ্যানে ওঠার সময় সংবাদমাধ্যমের সামনে নিজের গ্রেফতারি প্রসঙ্গে সম্পূর্ণ নিশ্চুপ ছিলেন তীর্থঙ্কর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *